1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন।

ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোঃ তাহাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রানাউল মোর্শেদ এবং দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা কোর্ট পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক শিক্ষা সহকারী সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, দুপ্রকের সহসভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ তোফাজ্জেল হোসেন, সদস্য ও সহকারী অধ্যাপক মোঃ আহশানুর রশীদ, সদস্য ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সহকারী শিক্ষিকা আরিফা সুলতানা এবং ইয়াসমিন আক্তার।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী এবং রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী মোসাঃ নুসরাত জাহান প্রধান বক্তা হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর