1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ (১৬ থেকে ১৮ আগস্ট) যথাযথভাবে উদযাপনের অংশ হিসেবে উপজেলা পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সুলতান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আজমীর শেখ, প্রাণিসম্পদ অফিসার মো. একরামুল হক, নির্বাচন অফিসার মো. আশরাফুল ইসলাম, মৎস্য অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম ও মো. শামিম হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা।

“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মৎস্যচাষীদের মাছ চাষে উৎসাহিত করা এবং মৎস্য খাতের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর