1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণপাড়া উপজেলা গেট থেকে র‍্যালিটি শুরু হয়। পরে র‍্যালিটি ব্রাহ্মণপাড়া কাঁচাবাজার হয়ে আল্লাহ ৯৯ চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।

এ সময় স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন। এতে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে আল্লাহ ৯৯ চত্বরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার প্রয়োজন রয়েছে।

আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে বিকেল ৪টা ২০ মিনিটে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর