1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নাটোরে পাখি শিকারে বাঁধা দেওয়ায় গুলি, আহত একজন

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

নাটোরের লালপুরে পাখি শিকার করতে নিষেধ করায় রিপন কাজী (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছেন পাখি শিকারিরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলসনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২)—এই তিনজন রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এ সময় রিপন তাঁদের পাখি শিকার করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন।আহত অবস্থায় স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বলেন, তাঁর পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে পিটুনি দিয়ে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের একটি মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর