1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খালপাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁয় ১ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের হামড়ার বিল থেকে কৃষ্ণপুরগামী খালপাড় ও সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি ধলু বলেন, “গাছ শুধু আমাদের পরম বন্ধু নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান অক্সিজেনের উৎস। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বনায়নের মাধ্যমে দেশে সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। আজ হামড়ার বিল থেকে কৃষ্ণপুর খালপাড় পর্যন্ত ১ হাজার চারা রোপণ করা হয়েছে। তবে শুধু গাছ লাগালেই হবে না, এগুলোকে নিজেদের সন্তানের মতো পরিচর্যা করতে হবে। স্থানীয় যুবসমাজ ও সামাজিক সংগঠনগুলোর উচিত এসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া। গাছগুলো বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি খালপাড়ের ভাঙনও রোধ করবে।”

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুব রহমান, হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল হোসেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সাবেক সভাপতি জাকারিয়া হোসেন জাকিরসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর