1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৩ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে নওগাঁ সিভিল সার্জন কার্যালয় ও নওগাঁ সদর হাসপাতালের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় নওগাঁ সদর হাসপাতাল চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ও নওগাঁ পৌরসভার প্রতিনিধি ডা. মুনির আলী আকন্দ, নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুজার গাফফার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রুহুল আমিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. মো. ইস্কেন্দার হোসেন এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বকুল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি নওগাঁ সদর হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডিস মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বক্তারা আরও বলেন, মশার কামড় থেকে সুরক্ষার জন্য দিনের বেলাতেও মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান, প্রয়োজন অনুযায়ী মশা প্রতিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার এবং ঘরে মশা প্রবেশ রোধে দরজা-জানালায় নেট বা পর্দা ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা.
মো. আমিনুল ইসলাম। এ সময় নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর