1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় গভীর রাতে ডিবির অভিযান, প্রায় ৪২ কেজি গাঁজাসহ ডিলার গ্রেপ্তার

সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জানতে পারে, নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের এক ব্যক্তি তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রেখেছেন।

এমন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকার মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭)-এর বাড়িতে অভিযান চালায়। তিনি মৃত রুহুল আমীনের ছেলে এবং ডলি বেগমের সন্তান।

বাড়িতে তল্লাশি চালিয়ে আসামির শয়নকক্ষে রাখা একটি বড় টিনের বাক্স থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে কাজ করছিলেন। দীর্ঘ দুই মাসের চেষ্টার পর জেলা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। তার অপর সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর