কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বাজেট উপস্থাপন করেন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন।
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা এবং মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ২০২ টাকা।
এ ছাড়া উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা। এ খাতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, প্রকৌশলী কামরুজ্জামান, হিসাবরক্ষক শাহাদাত হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা।
এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।