1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‘টিম ওয়াহেদপুর’র উদ্যোগে গ্রামীণ সড়কে ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর এলাকায় সর্বসাধারণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ২০টি সৌরচালিত সড়কবাতি (সোলার স্ট্রিট লাইট) স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন ‘টিম ওয়াহেদপুর’র প্রতিষ্ঠাতা মোঃ ইফতেখার আহমেদ মাসুদ।

‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’—এই স্লোগানকে সামনে রেখে টিম ওয়াহেদপুরের সৌজন্যে ওয়াহেদপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা মোঃ ইফতেখার আহমেদ মাসুদ বলেন, পরিবেশবান্ধব সোলার লাইট স্থাপনের ফলে রাতে মানুষের চলাচল আরও নিরাপদ হবে। পাশাপাশি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, নিজেদের এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতায় টিম ওয়াহেদপুর ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমাদের দেবিদ্বার’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতার ছোট ভাই নকীব আহমেদ, সমাজসেবক কাজী নুরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, নজরুল ইসলাম সরকার, হানিফ মাওলানা, জাহাঙ্গীর আলম সরকার মিন্টু, সেলিম ভূঁইয়া, কাজী খোরশেদ আলম, রাসেদুল আল আমিন, আঃ কাইয়ুম ভূঁইয়া, আবুল কাশেম, আবদুল্লাহ আল মামুন, বিল্লাল মিশুরী ও ময়নাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিম ওয়াহেদপুরের সদস্য এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা।

সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ উদ্যোগের ফলে রাতে চলাচলের ভোগান্তি ও নিরাপত্তাহীনতা কমবে। একই সঙ্গে পুরো এলাকার পরিবেশ আরও আলোকিত ও নিরাপদ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর