1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার হোয়াটসঅ্যাপে সর্বশেষ রাত ৮টা ২৯ মিনিটে কার্যক্রম দেখা যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত জিসান প্রধানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ বলেন, “গতকাল রাতে তার বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ দেখা যাচ্ছে। আমি থানায় অভিযোগ করেছি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।”

দাউদকান্দি উপজেলা যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, “জিসান বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দিতে আসেন এবং মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন। পরে তার গ্রামের বাড়ি উপজেলার বীরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি বাড়িতে ফেরেননি। আমরা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর