1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষে ট্রাক হেলপার নিহত, আহত ২

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পণ্যবাহী যানবাহনের সংঘর্ষে এক ট্রাক হেলপার নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বাতিসা নতুন রাস্তা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ট-১৩-৪১৫৩ নম্বরের একটি কাভার্ডভ্যান মহাসড়কে চলন্ত অবস্থায় কোনো ধরনের সংকেত ব্যবহার না করে রাস্তার বাম পাশে থামার চেষ্টা করলে পেছন থেকে চট্টগ্রাম মেট্রো-ট-১২-০৭৮৬ নম্বরের একটি মালবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ও ভোলা জেলার ওসমানগঞ্জ উপজেলাধীন চরফ্যাশন এলাকার জাহাঙ্গীরের ছেলে সিয়াম (২৫) ঘটনাস্থলে গুরুতর আহত হন। একই ট্রাকে থাকা আরও দুইজন আহত হন।

এ সময় পেছন থেকে আসা ঢাকা মেট্রো-ট-২২-২৪১০ নম্বরের আরেকটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দিলে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক হেলপার সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাক ও কাভার্ডভ্যানগুলোর চালকরা পালিয়ে যান। পরে পুলিশ সরকারি রেকারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর