1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি-মহড়া ও আলোচনা সভা

মনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার ও সমাজ পর্যায়ে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, “প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব না হলেও সঠিক পূর্বপ্রস্তুতি, সচেতনতা ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। চৌদ্দগ্রাম উপজেলাকে যেকোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে তিনি দুর্যোগের সময় সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, এ কে খোকন, জাকির মাহমুদ ও মীর হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর