1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে তিন মরহুমের মাগফিরাত কামনায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন মরহুম—আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় অসহায় ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। লন্ডনপ্রবাসী সমাজসেবক নাছির উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার প্রয়াস নেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা ভূঁইয়া বাড়িতে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহীম।

সাবেক ছাত্রনেতা মো. লিটন ভূঁইয়ার সভাপতিত্বে এবং জামায়াত নেতা মো. জামশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডনপ্রবাসী মো. মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি মো. মোশারফ হোসেন ওপেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. আফতাবুদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সহকারী বায়তুলমাল সম্পাদক মো. আমীর হোসেন, মো. হুমায়ুন কবির ও আমিন ভূঁইয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লন্ডনপ্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে নীরবে এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তিনি সমাজসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদেরও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

তারা আরও বলেন, মরহুম আব্দুর রহমান ভূঁইয়া, জাহেরা খাতুন ও হাসিনা বেগমের মাগফিরাত কামনায় প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উপকারভোগীরা এ মানবিক সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর