1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে “মাদকমুক্ত যুবক, সমৃদ্ধ দেশ—মাদককে না, সুস্থতাকে হ্যাঁ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে ইউনিয়নের বাবুচি বাজার বাইপাস এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্লাহ।

মানববন্ধনে বক্তব্য দেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো. আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবক এটিএম খোরশেদ আলম, ঘোলপাশা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোস্তফা কামাল এবং সেক্রেটারি মাহমুদুল হাসান রিয়াজ।

বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একটি মাদকমুক্ত যুবসমাজই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগই একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান হাতিয়ার।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর