1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামের শুভপুরে চুরি-মাদকবিরোধী সমাবেশ

মনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চুরি ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সচেতন গ্রামবাসীর উদ্যোগে ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবদুল জলিল মাদানীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ধনিজকরা গ্রামের কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা শেখ আহম্মদ। তিনি বলেন, এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সংকীর্ণতা ও ব্যক্তিগত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চিহ্নিত মাদকসেবী ও অপরাধীদের তালিকা তৈরি করে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শুভপুর ইউনিয়নের আমির ডা. মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম সোহাগ, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. সেলিম, ব্যাংকার মো. হুমায়ুন কবির, বাচ্চু মিয়া, মো. ইয়াকুব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, শাহাদাত হোসেন, মাস্টার জয়নাল, সাবেক সদস্য আবুল কালাম, ৪নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মোল্লা, নুরুল আমিন, ডা. আলী আশরাফ, মো. সবুজ, মো. সায়েম ও ডা. ইয়াকুব আলী মজুমদার।
ছাত্রনেতা ও সাংবাদিক মাইন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মো. ইয়াছিন, হাফেজ জিল্লুর রহমান, সফিউল্লাহসহ এলাকার সহস্রাধিক গণ্যমান্য ব্যক্তি।

সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ্ব আবদুল জলিল মাদানী বলেন, কিছু অপরাধীচক্র ও তাদের পৃষ্ঠপোষকদের ছত্রছায়ায় মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো অপরাধ বাড়ছে। এসব কর্মকাণ্ড সামাজিক পরিবেশ ও তরুণ প্রজন্মকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতারা যতই প্রভাবশালী হোন না কেন, এলাকাবাসী তাদের বরদাশত করবে না। সামাজিক শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর