1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নাভানা হসপিটালের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

কুমিল্লা মহানগরীর ঝাউতলায় কুমিল্লা নাভানা হসপিটাল (প্রা.) লিমিটেডের ৪র্থ বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে হসপিটালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান শ্রীধাম চন্দ্র ভৌমিক।

সভায় হসপিটালের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল সরকার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মামুনুর রশীদ ভূইয়া, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, সোহেল রানা, মো. কামরুল হাসান চৌধুরী ও অ্যাডভোকেট মঈনুল আলমসহ সংশ্লিষ্টরা।

সভায় হসপিটালের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে হসপিটালটি কাজ করছে। সবার সহযোগিতায় ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধি করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হসপিটালের নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর