1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নগরবাসীর নাগরিক সেবায় নতুন সংযোজন ‘মাই কুমিল্লা’ অ্যাপ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পঠিত

নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে চালু হয়েছে ‘মাই কুমিল্লা’ (My Comilla) অ্যাপ। এ অ্যাপের মাধ্যমে নগরবাসী বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘মাই কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে নগরবাসী সড়ক, পরিচ্ছন্নতা, ড্রেনেজসহ বিভিন্ন নাগরিক সমস্যা কর্তৃপক্ষের নজরে আনতে পারবেন। অভিযোগ বা সমস্যার তথ্য সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ফলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

আয়োজকরা জানান, নগরবাসীর সঙ্গে সিটি করপোরেশনের যোগাযোগ আরও কার্যকর করা এবং নাগরিক সেবায় জবাবদিহি বাড়ানোর লক্ষ্যেই অ্যাপটি চালু করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেবার মান উন্নয়নেও এটি সহায়ক হবে।

সংশ্লিষ্টদের আশা, ‘মাই কুমিল্লা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে নাগরিক সেবায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। একই সঙ্গে নগরবাসীর ভোগান্তি কমিয়ে কুমিল্লাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার কার্যক্রম আরও বেগবান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর