1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দায়িত্বশীলদের কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

কুমিল্লায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার দায়িত্বশীলদের কর্মপরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ওমর ফারুক তাপসী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সভায় জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীল অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, মর্যাদা রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শরীফ প্রধান, সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি বাবর হোসেন, সহ-সভাপতি, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিনের প্রকাশক শরীফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি এম এ কাদের অপু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান খান, দপ্তর সম্পাদক বাকি অনিক, অর্থ সম্পাদক আশিকুর রহমান মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাফি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী ফরিদ উদ্দিন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য হাজী আলমগীর আলম, জায়ফুল্লাহ খন্দকার, নুরুল ইসলাম শাহীন, শফিউল আলম, এরশাদ রানা, আলমগীর হোসেন বাচ্চু, কামরুজ্জামান ও আব্দুল মোতালেব।

মতবিনিময় সভায় নবগঠিত জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন, জেলা কমিটির নিজস্ব কার্যালয় স্থাপন, নিয়মিত সভা আয়োজন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে উপস্থিত সবাই সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন এবং পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর