1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১০০

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২২৪ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ১০০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ২১ জন মাদক ব্যবসায়ী এবং ৭৯ জন মাদকসেবী রয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের দিকনির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব থানা ও গোয়েন্দা শাখা-ডিবির উদ্যোগে একযোগে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন স্থানে মোট ৫০টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১ হাজার ২২৪ পিস ইয়াবা এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ জন এবং মাদক সেবনের অভিযোগে ৭৯ জনসহ সর্বমোট ১০০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার বা Summary Trial-এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ বলছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবারের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর