1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দুই জেএমবি সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক নারী আসামিকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক খাইরুননেছা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জেএমবি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু ওরফে সামাদ ওরফে রাজীব এবং দুরুল হুদা ওরফে হাসান। অপর দণ্ডপ্রাপ্ত নারী আসামি হলেন খালেদা আক্তার রানী, যিনি দুরুল হুদার স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার মামলায় বিস্ফোরক দ্রব্য আইন ৪/৬ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার বিচার চলাকালে বাদী-বিবাদী ও আইনজীবীদের উপস্থিতিতে বিভিন্ন সময়ে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার নথি ও জব্দ তালিকা অনুযায়ী বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার।

রায়ে মোস্তাফিজুর রহমান মিন্টু ও দুরুল হুদাকে ২০ বছর করে এবং খালেদা আক্তার রানীকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত খালেদা আক্তার রানীর তিন সন্তান ও তার স্বামীর কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সাজা নির্ধারণ করেন।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় আসামিদের প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর