বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কুমিল্লা জেলা শাখার জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ) রাতে কুমিল্লা মহানগরীর রেইসকোর্স এলাকার হোটেল রেড রুফ ইন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিপিএইচসিডিএ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. আবদুল কুদ্দুস আখন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রইস আবদুর রবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেন।
সভায় উন্নত, আধুনিক ও মানসম্মত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কুমিল্লা নাভানা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল সরকার। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে মতামত প্রদান করেন।