1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

কুমিল্লায় চিকিৎসক ডা. জুবায়েরের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত দুই শতাধিক চিকিৎসক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা চিকিৎসকদের ওপর হামলা, হয়রানি ও নিরাপত্তাহীনতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করলেও বিভিন্ন সময়ে তাদের ওপর হামলা ও অসদাচরণের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিপিএমপিএ কুমিল্লা শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রইস আব্দুর রব, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ড্যাবের সাবেক সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. শফিকুর রহমান, বিপিএমপিএর ট্রেজারার ডা. তুষার, সদস্য ডা. প্রিয়মসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ডা. জুবায়েরের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধন শেষে চিকিৎসকরা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অংশ নেন এবং চিকিৎসকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর