কুমিল্লার চান্দিনা থানা পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে উপজেলার নাওতলা পূর্বপাড়া এলাকার রহমান মেম্বারের বাড়ির হাবিবুর রহমান হৃদয় (২৮) নামে এক ব্যক্তিকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত সিরাজুল ইসলাম ও মৃত মোমেনা খাতুনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া মাদক সেবনের অপরাধে বোল্লারচর এলাকার সাকিব (২০) ও শাহজালাল (২৪) নামে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সাকিবকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং শাহজালালকে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অন্যদিকে ভেরুনিয়া, মহিচাইল এলাকার আক্তার হোসেন (৩০) নামে একজনকে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।