1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আহসানগঞ্জ রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চেয়ে এলাকাবাসীর ক্ষোভ

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী অধিকাংশ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যাত্রী। ভৌগোলিক গুরুত্ব ও যাত্রীর চাপ বিবেচনায় স্টেশনটিতে সকল ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, ১১টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন আহসানগঞ্জ। স্টেশনটির উত্তরে রাণীনগর, পশ্চিমে রাজশাহীর বাগমারা, দক্ষিণে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া এবং পূর্বে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অবস্থিত। এসব এলাকার বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য আহসানগঞ্জ স্টেশন ব্যবহার করে থাকেন।

প্রতিদিন স্টেশনটির ওপর দিয়ে ঢাকাগামী মোট ৯টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মাত্র দুটি ট্রেন—নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস—এখানে যাত্রাবিরতি দেয়। অন্যদিকে চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও বুড়িমারি এক্সপ্রেসের কোনো যাত্রাবিরতি নেই।

স্থানীয়দের অভিযোগ, যাত্রীসংখ্যা বেশি হওয়ায় যাত্রাবিরতি থাকা দুটি ট্রেনের টিকিট প্রায়ই পাওয়া যায় না। ফলে অনেক যাত্রীকে টিকিট না পেয়ে ফিরে যেতে হয়। আবার জরুরি প্রয়োজনে অনেকেই স্ট্যান্ডিং টিকিট নিয়ে প্রায় আট ঘণ্টার দীর্ঘ পথ কষ্ট করে দাঁড়িয়ে ঢাকা যাতায়াত করেন।

ট্রেনযাত্রী নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, খোরশেদ আলম, ইলিয়াস আহমেদ, মীম, দীনা, মৌসুমি, তিথী, আফরোজ জাহান ও আব্দুল মালেক বলেন, “ঢাকায় জরুরি প্রয়োজনে প্রায়ই যেতে হয়। কিন্তু যাত্রাবিরতি থাকা দুটি ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত কঠিন। অন্য ট্রেনগুলোরও আহসানগঞ্জে যাত্রাবিরতি হলে আমাদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।”

স্থানীয়দের দাবি, আহসানগঞ্জ স্টেশন থেকে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় সরকারি কোষাগারে জমা হয়। আশপাশের অনেক স্টেশনের তুলনায় এখানকার রাজস্ব আয়ও বেশি। সে কারণে স্টেশনটির গুরুত্ব বিবেচনায় আরও ট্রেনের যাত্রাবিরতি প্রয়োজন।

এ বিষয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সমগ্র নওগাঁ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের ঢাকা যাতায়াতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। জনদুর্ভোগ কমাতে ঢাকাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে আমি আন্তরিকভাবে উদ্যোগ নেব।”

এদিকে, দীর্ঘদিনের এ জনদাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সকল ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর