1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাই থানার নতুন ওসি মাহবুব আলম, মাদকমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। বদলিজনিত কারণে বিদায়ী ওসি মো. আব্দুল করিমের স্থলাভিষিক্ত হয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মাহবুব আলম বলেন, আত্রাই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। বিশেষ করে মাদক, অপরাধ ও সামাজিক অস্থিরতা প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, “আত্রাইকে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে পুলিশের সেবা পান, সে বিষয়টি নিশ্চিত করা হবে।”

পুলিশ-জনতা সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এদিকে নতুন ওসির যোগদানে থানার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তার নেতৃত্বে আত্রাই থানার কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর