1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ এজলাস স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজলাসের শুভ উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম এবং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বিশা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, গ্রাম আদালত সরকার ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। গ্রামের সাধারণ মানুষ যাতে অল্প সময়ে এবং স্বল্প খরচে ন্যায়বিচার পেতে পারে, সেই লক্ষ্যেই সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ার ফলে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় পর্যায়েই আইনানুগভাবে নিষ্পত্তির সুযোগ তৈরি হবে। এতে থানা ও উচ্চ আদালতে মামলার চাপ কমার পাশাপাশি গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত গ্রাম আদালতের এজলাস পরিদর্শন করেন এবং এর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আধুনিক ও সুসজ্জিত এই এজলাসের মাধ্যমে বিশা ইউনিয়নের সাধারণ মানুষ আরও সহজে গ্রাম আদালতের সেবা গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর