1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, দল এখন সুসংগঠিত। জাতীয় সংকট সমাধান ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদী দালালদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেক প্রভাবশালী নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেউ গডফাদার সংস্কৃতির প্রবর্তন করতে চাইলে তাদের চিহ্নিত করে দলীয় ও আইনি ব্যবস্থার মুখোমুখি করার নির্দেশনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের দুর্বৃত্তায়ন মোকাবিলা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান সাগর, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা ও এস এম ফারুক বকত, সহসাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. সাহাদৎ হোসেন রকেট, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. আঞ্জুয়ারা বেগম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়া জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ আলী প্রামানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেন ও সদস্য আদর উপস্থিত ছিলেন।

এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদল এবং উপজেলার আট ইউনিয়ন বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর