1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে টিসিবির স্বল্পমূল্যের পণ্যে স্বস্তি নিম্ন আয়ের মানুষের

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় টিসিবির স্বল্পমূল্যের পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারে মেসার্স এ অ্যান্ড এস ট্রেডিংয়ের ডিলার সুপবিত্র ঘোষ টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ডাল, তেল, চিনি ও সাবান বিতরণ করা হয়।

ক্রেতারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির পণ্য তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে। মিরাপুর গ্রামের বাসিন্দা শফিকুল হোসেন বলেন, “কম দামে পণ্য কিনতে পারছি, এতে সংসার চালাতে অনেক সুবিধা হচ্ছে।”

ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং একটি সাবান ৪৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।

শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশীদ বলেন, “প্রকৃত উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর