1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে এসিল্যান্ড, সার্ভেয়ার ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), একজন সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অসদাচরণ ও সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসে নামজারি, খাজনা, দাখিলা ও অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তবে অর্থ নেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হচ্ছে না বলে অভিযোগকারীদের দাবি।

ভুক্তভোগী ও অভিযোগকারী শ্রী সুরনজিত কুমার জানান, অর্পিত সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় ট্রাইব্যুনাল ও আপিল আদালতের রায় পাওয়ার পর তিনি সম্পত্তি অবমুক্তির জন্য প্রয়োজনীয় আবেদন করেন। পরবর্তীতে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় হয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাতে তাকে হয়রানি করা হচ্ছে এবং খারিজের আবেদন নিষ্পত্তি করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তার মামলা নম্বর ৩৩/XIII/২০২৫-২৬।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অভিযোগগুলো সঠিক নয়। আমি দায়িত্ব অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি।”

সংশ্লিষ্ট সার্ভেয়ার মিজানুর রহমান বলেন, “আমি আমার দায়িত্ব অনুযায়ী কাজ করেছি।”

এ বিষয়ে আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনটির কপি পেয়েছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অভিযোগ আমার কার্যালয়ে জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর